ঢাকা | বঙ্গাব্দ

কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনতাই ছবির ক্যাপশন:
ad728
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! 
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এসকেন শেখকে (৩৫) পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এসকেন পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে। 
 ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেন শেখকে গ্রেফতার করেন। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ  এসকেন কে ছিনিয়ে নেয় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ সহ তাদের লোকজন। 
এ সময় এস,আই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে  তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়া টি উদ্ধার করা হয়েছে। তবে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসকেন কে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার নামে একটি অস্ত্র এবং ৯ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 ২৩.৯.২৬
০১৭১২৫৫০১৬৭

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বর