ঢাকা | বঙ্গাব্দ

সরল_বিশ্বাস মান্নান ফরিদী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
সরল_বিশ্বাস   মান্নান ফরিদী ছবির ক্যাপশন:
ad728
মান্নান ফরিদী 

তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন
গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে;
সে প্রণয় শৃঙ্খল ভাঙবার
সাধ্য কার আছে?
চেতনার গহ্বরে লুকিয়ে থাকা
বিশ্বাসটুকু সযতনে রেখেছি-
জীবন ডায়রিতে;
তোমার চোখ কথা বলে-
কাব্যের মতন... 
আকাশের সব তারাগুলোর মাঝে
তুমি যেনো সে-ই তারা
যাকে আমি খুঁজে ফিরি অহর্নিশি! 
রাত জাগি বাউলের বেশে
হিজলতলীর আস্তাকুঁড়ে
সময় কাটে সময়ের টানে।

এক ছিলিম টানে যতো সুখ পাই
তারচে' সুখ খুঁজি পৃথিবীর ভাঁজে;
কাশবনের সাদা বকগুলো উড়াউড়ি করে-
নিশ্চিতে অভয়ারণ্যের সন্ধানে;
ক্লান্ত দুপুর পেরিয়ে বেলা শেষে
শান্তির নীড়ে অফুরন্ত ঠুকাঠুকি 
ভালোবাসা দানা বাঁধে সরল বিশ্বাসে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিয়ায় বিনামূল্যে ছাগল,ভেড়ার পি,পি,আর,টিকাদান ক্যাম্পেইন

কালিয়ায় বিনামূল্যে ছাগল,ভেড়ার পি,পি,আর,টিকাদান ক্যাম্পেইন