ঢাকা | বঙ্গাব্দ

লালপুরে ৭০ ইয়াবাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের দুই যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
লালপুরে ৭০ ইয়াবাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টর : নাটোরের লালপুরে ৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মকবুল খাঁর ছেলে মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার ওয়াজ আলী প্রামাণিকের ছেলে মো. আতিকুর রহমান আসিফ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী সড়কের ঘাটচিলান এলাকায় কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনোয়ার জাহান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। তাঁদের সোমবার (১৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।

বারবেলা পত্রিকার মন্তব্য

মাদক সরবরাহের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু মাদক বহনকারী বা সরবরাহকারীকে গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। মাদকের উৎস, সরবরাহের নেটওয়ার্ক এবং এর পেছনে থাকা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। লালপুরসহ নাটোরের বিভিন্ন এলাকায় নিয়মিত ও নিরপেক্ষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন

গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন