ঢাকা | বঙ্গাব্দ

চোরবাগান সার্বজনীনে প্রাণ হারানো সহ নাগরিকদের স্মরণে -জেন-জিরা মোমবাতি মিছিল করলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
চোরবাগান সার্বজনীনে প্রাণ হারানো সহ নাগরিকদের স্মরণে -জেন-জিরা মোমবাতি মিছিল করলেন ছবির ক্যাপশন:
ad728
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
২৪ শে অক্টোবর শনিবার, ঠিক সন্ধ্যা ছটায়, ককরোজ জনতা পার্টির আহবানে, শ্যামবাজার মোড়ে, বাগান সার্বজনীনে প্রাণ হারানো সহ নাগরিকদের স্মরণে মোমবাতি মিছিল করলেন, 

যদিও মোমবাতি মিছিলটি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে বাগবাজার সার্বজনীন পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তাহারা পুলিশের সাথে আলোচনা করে পাঁচ মাথার মোড়ে মোমবাতি জেলে স্মরণ করেন মৃতদের আত্মার প্রতি।

আজ যেহেতু দুর্গা প্রতিমা বিসর্জনের শেষ দিন, বিভিন্ন রাস্তা দিয়ে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বিভিন্ন ঘাটের উদ্দেশ্যে যাবে, তাই এই মিছিলের কোনরকম অনুমতি দেওয়া হয়নি।, শুধু তাই নয়, মিছিল শুরু অনেক আগে থেকেই প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। 

তাহারা বলেন, এটা কোন রাজনৈতিক মিছিল নয়, আজ আমরা যেটা করতে এসেছি সেটা হল চোর বাগানে যেসকল সহ নাগরিকরা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং দোষীদের শাস্তি, সঠিক তদন্ত ও পরিবারের পাশে থাকা, আমরা জানি সরকার যে পদক্ষেপ গুলি নিয়েছেন, সেই পদক্ষেপ গুলি যেন নিরপেক্ষ ভাবে হয় এবং সঠিক তদন্ত হয়। আমরাও প্রতিটি মৃত ব্যক্তির পরিবারের কাছে যাব, এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, 
যত দ্রুত সম্ভব তদন্ত করে ন্যায় বিচার করা হোক, এবং যাতে এই ধরনের পুনার ভিত্তি না ঘটে সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং পুজোর আগে যাহারা বিভিন্ন দায়িত্বে থাকবেন তাহারা অতি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও ভেরিফিকেশন করে তবেই যেন অনুমতি দেন, এই জিনিসটা যেন বাড়তে না থাকে। ‌ তোমরা সরকারের কাছে আশাবাদী সঠিক তদন্ত করবেন। সামান্য ভুলের কারণে ও ত্রুটির কারণে এতগুলি মানুষের প্রাণ চলে গেল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্

ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্