ঢাকা | বঙ্গাব্দ

মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। 

নিখোঁজ অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। স্থানীয়রা জানান, লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেছে। পরের দিন সকালে আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামের নবগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল, মাদকমুক্

চৌদ্দগ্রামের নবগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল, মাদকমুক্