ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল সদৃশ একটি অবিস্ফোরিত ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে ভিটি জমিতে নতুন পাকা ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটির গভীরে কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। বস্তুটি দেখতে মর্টার শেলের মতো মনে হওয়ায় শ্রমিকরা বিষয়টি জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানান। পরে তিনি দ্রুত চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেন।
জমির মালিক মাস্টার সৈয়দ আহামদ জানান, নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকরা বস্তুটি দেখতে পান। বিষয়টি জানার পরপরই তিনি পুলিশকে অবহিত করেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন জানান, খবর পেয়ে এসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) দলকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
তবে উদ্ধার হওয়া বস্তুটি কত বছরের পুরোনো, কীভাবে সেখানে এসেছে এবং এটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুন্সিরহাটে জামায়াতে ইসলামীর গণসংযোগ মাস উপলক্ষে সাধারণ সভা

মুন্সিরহাটে জামায়াতে ইসলামীর গণসংযোগ মাস উপলক্ষে সাধারণ সভা