ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!  ০১৭১২৫৫০১৬৭
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,  সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা।
এ কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। 
সভা শেষে প্রধান অতিথি স্কুলের  চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার

কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার