ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! ০১৭১২৫৫০১৬৭
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর প্রত্যক্ষ উপস্থিতিতে গোপন সংবাদ মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের শীতল বাটি, ও বুড়ী খালি গ্রাম থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। 
পুলিশ প্রশাসন ও স্হানীয় সূত্রে জানা যায় কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী সহ সুকৌশলে কালিয়া উপজেলার শীতল বাটি গ্রামের সাকু শেখের ছেলে লাদেন শেখ(২১) কে তার নিজ বাড়ি উঠান থেকে বিক্রি করার জন্য নিজের কাছে রক্ষিত ৭ পিস ইয়াবা সহ ১ অক্টোবর রাত ১০ টা ৪৫ আটক করে। এ ছাড়া একই ইউনিয়নের বুড়ী খালি গ্রাম থেকে ২ অক্টোবর রাত ০ টা ০ ৫ মিনিটে মনা শেখের ছেলে রাজিব শেখ(৩১) ও মৃত্য ইদ্রিস মোল্লার ছেলে মোক্তার মোল্লা (২৩) কে ৪১ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। ওই সময় মাদক কারবারি রাজিব শেখ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা গুলো ছোট ছোট প্যাকেটজাত করছিল, এবং মুক্তার মোল্লা ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা  দেওয়ার দায়িত্বে ছিল। 
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন গ্রেফতার কৃত মাদক কারবারি দের বিরুদ্ধে আইন গত প্রক্রিয়া শেষে আদালত প্রেরণ করা হবে। এবং মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অভিযান সফল ও সার্থক করতে কালিয়া থানা পুলিশ প্রশাসন ও  বৃদ্ধ পরিকর। মাদকের সাথে জড়িত কাউকে ই ছাড় দেওয়া হবে না এটা আমার ব্রত

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাস্তা প্রিয় মাহমুাদা খানম

পাস্তা প্রিয় মাহমুাদা খানম