ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলামের এর  প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত জুলাই /২৬ মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা  এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ৮০ টি মিসিং  মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিক দেন নিকট আজ  ১৬/০৮/২৬, সকালে  হস্তান্তর করা হয়। মোবাইল ফোন গুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। 
 
এ উপলক্ষে আজ সকালে  পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশত   নারী-পুরুষ বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ৮০ টি মোবাইলসমূহ যাচাই করে তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়।  অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

পরিশেষে পুলিশ সুপার বলেন,   বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।
বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে।  ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের