ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘ ভ্রমণ শেষে জাপানের নাগোয়ায় বাংলাদেশ সার্ফিং দল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
দীর্ঘ ভ্রমণ শেষে জাপানের নাগোয়ায় বাংলাদেশ সার্ফিং দল ছবির ক্যাপশন:
ad728
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি :
নাগোয়া, জাপান থেকে: এশিয়ান গেমসে ইতিহাস গড়তে জাপানের নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ সার্ফিং দল।

টিম অফিসিয়াল ও কোচ মো. সাইফুল্ল্যাহ সিফাত জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে আইচি-নাগোয়া বিমানবন্দরে পৌঁছায় দলটি। এর আগে ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং হয়ে জাপানের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

বিমানবন্দরে অ্যাক্রিডিটেশন কার্ডের আনুষ্ঠানিকতা শেষে বাসযোগে প্রায় সাড়ে ৫ ঘণ্টার যাত্রা শেষে সার্ফিং ভেন্যুর কাছাকাছি একটি হোটেলে ওঠেন সার্ফাররা। সেখানে ওয়েলকাম প্যাক গ্রহণ ও প্রতিযোগিতার সময়সূচি বুঝে নেন তারা।

বর্তমানে হোটেলে ভারত, শ্রীলঙ্কা, চীনসহ বিভিন্ন দেশের দল অবস্থান করছে।

মাত্র ২ দিনের অনুশীলন:
২৩ ও ২৪ সেপ্টেম্বর ভেন্যু অনুশীলনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বর্তমানে নাগোয়ার আবহাওয়া কিছুটা ঠান্ডা ও মেঘাচ্ছন্ন। গত সপ্তাহে টাইফুনের প্রভাব ছিল, তবে আয়োজকরা আশা করছেন প্রতিযোগিতার সময় আবহাওয়া অনুকূলে থাকবে।

এবারের আসরে স্বাগতিক জাপানসহ ১৭টি দেশের ৪৮ জন সার্ফার অংশ নিচ্ছেন। বাংলাদেশের হয়ে নারী বিভাগে লড়বেন জাতীয় চ্যাম্পিয়ন ফাতেমা আক্তার এবং পুরুষ বিভাগে মো. মান্নান দেশের ইতিহাসে এশিয়ান গেমসে সার্ফিংয়ে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

 কোচ বলেন, "দলের সবাই সুস্থ আছেন। আগামীকাল থেকে ভেন্যু পরিদর্শন ও অনুশীলন শুরু করব। স্বল্প সময়ের মধ্যেই মানিয়ে নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেব।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বর