ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় রাতভর মাদকবিরোধী অভিযান, ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
নওগাঁয় রাতভর মাদকবিরোধী অভিযান, ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : নওগাঁয় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। একই অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সদর মডেল থানাধীন কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে পাইকপাড়া (দফতরী পাড়া) এলাকায় দেশীয় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অবৈধ মদ তৈরির কারখানাটি ধ্বংস করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), পিতা-মৃত জগেন ভূইয়া।
২. সুমন ভূইয়া (২৮), পিতা-মৃত জগেন ভূইয়া।
৩. অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), পিতা-মৃত জিতেন চন্দ্র ভূইয়া।
৪. মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫), পিতা-মৃত সুভাষ চন্দ্র।
৫. জয়ন্ত ভুঁইয়া (২০), পিতা-সহিত ভূইয়া।
গ্রেপ্তারকৃত সবাই নওগাঁ সদর থানাধীন কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া (দফতরী পাড়া), কোচগাড়ী এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার করা মাদক ও মদ তৈরির উপকরণ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২