ঢাকা | বঙ্গাব্দ

কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছবির ক্যাপশন:
ad728
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! 
নড়াইলে জেলার কালিয়া উপজেলা প্রাণ কেন্দ্রে অবস্থিত কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রজনীগন্ধা  ও গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান নড়াইল জেলা বি এন পি র সভাপতি ও  নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রধান অতিথি জাহাঙ্গীর আলম কে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন জানায় এ সময় তাঁদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেন সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম।  কলেজ প্রাঙ্গণ  সৃষ্টি হয় আনন্দঘন দৃষ্টি নন্দন পরিবেশ।
 কলেজ মিলনাতনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামাল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বিশেষ অতিথি ছিলেন সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিনী মিসেস সুমি বিশ্বাস।
 এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল,  সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র নেতা  শেখ মনিরুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক  স.ম. রাকিবুজ্জামান পাপ্পু সহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ সমাজের কল্যাণে ভূমিকা রাখার ও  কলেজ প্রাঙ্গণকে মাদকমুক্ত রাখতে সকলের প্রতি অনুরোধ  জানান।
পরিশেষে  কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণে অংশ গ্রহণ করেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। কলেজের অধ্যক্ষ শেখ কামাল মাহমুদ সাংবাদিক দের জানান  নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে  মাদকের বিরুদ্ধে  সচেতনতা, নির্মল বায়ু প্রাপ্তিতে পরিবেশ সৃষ্টি  করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
২৭.৯.২৬
০১৭১২৫৫০১৬৭

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভারে হাসপাতালে অপারেশনের পর শিশুর মৃত্যু, স্বজনদের ব্যাপক

সাভারে হাসপাতালে অপারেশনের পর শিশুর মৃত্যু, স্বজনদের ব্যাপক