ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারের পাশে প্রিটি কম্পোজিট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারের পাশে প্রিটি কম্পোজিট ছবির ক্যাপশন:
ad728
মোঃ আসিফুজ্জামান আসিফ :
সাভারের আশুলিয়ায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নিহতদের প্রত্যেক পরিবারের হাতে তিন লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে নিহত চারজনের পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ)-এর সহ-সভাপতি রেজওয়ান সেলিম।

নিহতদের মধ্যে রয়েছেন কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যানের চালক শামছুল আলম এবং হেলপার মানিক। তাদের পরিবারের সদস্যদের হাতে তিন লাখ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএর হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের এডমিন ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) কর্নেল (অব.) আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলামসহ শ্রমিক প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে এবং কয়েকজনের মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের মরদেহ এখনো শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের জন্যও সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

এছাড়া নিহতদের মরদেহ দাফনের জন্য কারখানার পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে অতিরিক্ত ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার যাবতীয় খরচও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বহন করেছে বলে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক