আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত
ad728

কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও 



শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বা হী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসেন।
রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও এ.এইচ.এম ফখরুল হোসেন বলেন, প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার অধিকার রয়েছে। তাদেরও সমাজের সবার স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হতে হবে মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নিরাপদ ও নির্মল।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসার সঙ্গে পাঠদান করা হলে তারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এবং প্রকৃত জ্ঞান অর্জনে সক্ষম হবে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়; শিশুদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ইউএনও আরও জানান, উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনওর বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান শিক্ষকরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300