আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হাজীবাড়ী মোড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার আনোয়ার হোসেন সেঙ্গুয়া পশ্চিমপাড়া এলাকার সুরুজ খাঁর ছেলে।এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিকাশ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে পারিবারিক বিরোধের একটি সালিশ বৈঠক চলছিল। পরিবারের সদস্যরা সালিশে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আনোয়ার হোসেন ওই শিশুকে একা পেয়ে ঘরে প্রবেশ করে তাকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেন কে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300