আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, সিলেট-২-এর রাজনীতিতে নতুন অধ্যায় হুমায়ুন কবিরের

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, সিলেট-২-এর রাজনীতিতে নতুন অধ্যায় হুমায়ুন কবিরের


হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ওসমানীনগরের কৃতী সন্তান হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তার এই শপথের মধ্য দিয়ে স্বাধীনতার পর সিলেট-২ আসন থেকে বিএনপির কোনো নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়ার দীর্ঘ অপেক্ষারও অবসান হলো।
শুক্রবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় হুমায়ুন কবিরসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
সিলেট-২ আসন থেকে এর আগে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী মন্ত্রিত্ব লাভ করেন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে বিএনপির কোনো নেতা হিসেবে এই প্রথম হুমায়ুন কবির মন্ত্রিসভায় স্থান পেলেন।
হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লিডস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পেশাগত জীবনে যুক্তরাজ্যের কেবিনেট অফিসেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে অভিজ্ঞ হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হিসেবে দায়িত্ব পান।
এরপর বিএনপি সরকার গঠন করলে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।
সর্বশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। একই সঙ্গে সিলেট-২ আসনের রাজনীতিতেও তার উত্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ঘিরে সিলেট-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300