ঢাকা | বঙ্গাব্দ

ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু শিবির নিয়ে অনিশ্চয়তা, অনুমোদন জানেন না ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু শিবির নিয়ে অনিশ্চয়তা, অনুমোদন জানেন না ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা ছবির ক্যাপশন:
ad728
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২৭ অক্টোবর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা বাজারে এ কার্যক্রম হওয়ার কথা থাকলেও এর অনুমোদনের বিষয়ে অবগত নন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আয়োজকদের প্রচারপত্রে বলা হয়েছে, ভাড চক্ষু হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার করা হবে। এ কার্যক্রমে এইচআরএফ ও ইউনাইটেড এইড প্রবাসী ট্রাস্টের সহযোগিতার কথাও উল্লেখ রয়েছে। নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
আয়োজক হাফিজুর রহমান জানান, কার্যক্রমটি পরিচালনার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। তবে অনুমতিপত্র দেখতে চাইলে তিনি সাংবাদিকদের তা দিতে অনীহা প্রকাশ করেন। এ কারণে নির্ধারিত সময়ে কার্যক্রমটি বাস্তবায়নে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আয়োজন সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। ফলে যথাযথ অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ছাড়া নির্ধারিত সময়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় অনুমোদন, চিকিৎসাসেবার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন