ঢাকা | বঙ্গাব্দ

দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার, নগদ ৭৫ হাজার টাকা ও স্মার্টফোন জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার, নগদ ৭৫ হাজার টাকা ও স্মার্টফোন জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁ শহরের নুনিয়াপট্টি (সুইপার কলোনি) এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়াড়ি ও তিন মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন সাইট ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি এলাকায় রাতে মাদক ও অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল সুইপার কলোনির মূল গেটসংলগ্ন ফাঁকা জায়গায় পৌঁছালে দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বাপ্পি হোসেন (৩০), পিতা-নুরুল ইসলাম, সাং-হাট নওগাঁ পাটালীর মোড় এবং রাসেল সাম্ভির তপু (৩০), পিতা-রাজ্জাক, সাং-দক্ষিণ হাট নওগাঁ, উভয় থানা ও জেলা নওগাঁ।
পুলিশ জানায়, দেহ তল্লাশি করে বাপ্পি হোসেনের হেফাজত থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে babu88.gold ও baji999.in নামের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়।

 প্রাথমিক যাচাই-বাছাইয়ে গত এক সপ্তাহে ওই দুটি সাইটে প্রায় ৪৪ হাজার ৮০০ টাকার অনলাইন জুয়ার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, রাসেল সাম্ভির তপুর ব্যবহৃত স্মার্টফোনেও একই ধরনের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। তার মোবাইল ফোনে প্রায় ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একই অভিযানে মাদকসেবনের সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার
অনলাইন জুয়া বিরোধী অভিযানের পাশাপাশি একই রাতে সুইপার কলোনির ভেতরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এ সময় সনু বাশফোরের ঘরের ভেতর থেকে সনু বাশফোর, সম্রাট (২৯) ও মানিক (২৬) নামে তিন ব্যক্তিকে মাদকসেবনের সরঞ্জামসহ মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. সনু বাশফোর, পিতা-সিকুয়া বাশফোর।
২. সম্রাট (২৯), পিতা-খোকা, সাং-স্বীকারপুর, থানা ও জেলা নওগাঁ।

৩. মানিক (২৬), পিতা-ধলু হোসেন, সাং-খাস নওগাঁ মৃধাপাড়া, থানা ও জেলা নওগাঁ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে: পুলিশ সুপার
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই যেন এলাকাটি মাদকের আস্তানায় পরিণত হতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে স্থানীয় সবাইকে পুলিশকে তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পের সড়কে সিএনজি সংঘর্ষে ১ জন নিহত আহত ৮

রোহিঙ্গা ক্যাম্পের সড়কে সিএনজি সংঘর্ষে ১ জন নিহত আহত ৮