নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
১৪ ই সেপ্টেম্বর সোমবার নড়াইল পৌরসভার আলাদাতপুরের চিত্রা নদীর পাড়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মিলন এর নেতৃত্বে দুপুরে একটি দল নদীর পারে নিয়মিত টহলে যায়,
এ সময আটককৃতদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের কার্যক্রম ও অবস্থান জানার চেষ্টা কালে পুলিশকে অস্ত্র দেখিয়ে বাধা প্রদান করে, এবং তাদের অবস্থানরত অবস্থানে প্রবেশ করতে নিষেধ করে।
এই খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর প্রেম কর্নার নদীর পাড়ের চার পাশ ঘিরে,ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো, লোহগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা ও সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফ কে গ্রেফতার করে। এসময় নদীর পাড়ে তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল,
সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র,আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রি করা ৫৯ হাজার ৫শ টাকা ইয়াবা সেবনের সরঞ্জাম ও প্রাইভেট কারসহ ৩ জন গ্রেফতার করতে সক্ষম হয়। ডি বি' র ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, এলাকার সচেতন মহলের সচেতনতা ও সহযোগীতা পেলে এলাকা থেকে চীর তরে মাদকের ভয়াল সর্বনাশা গ্রাস থেকে এলাকা মুক্ত করা সম্ভব।
১৫.৯.২০২৬
০১৭১২৫৫০১৬৭
এ জাতীয় আরো খবর..