আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ 



শেখ ফসিয়ার রহমান বিশেষ প্রতিনিধি!! 
 মিথ্যা আশ্বাসে দালালের খপ্পড়ে পড়ে অবৈধ ভাবে ভারতে যেয়ে আটক হওয়া ৪৭ বাংলাদেশি নারী পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ৪ জন নারী ও ৪৩ জন বিভিন্ন বয়েসের পুরুষ রযেছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা। ভারতের পশ্চিম বঙ্গের হরিদাসপুর চেকপোস্ট  ইমিগ্রেশন দিয়ে বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা  সাইফুর রহমান তাদের গ্রহন করে পোর্ট থানায় পাঠালে বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
ফেরত আসা বাংলাদেশীরা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সিলেট সহ বিভিন্ন জেলার বাসিন্দা। 
বাংলাদেশেশে মানবধিকার সংগঠনের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে  বলে আমাদের বিশেষ প্রতিনিধি শেখ ফসিয়ার রহমানকে জানান  বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন,কাজের সন্ধানে জাফলং সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দুই থেকে তিন বছর আগে ভারতে যায় তারা। ভারতীয় তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে দীঘদিন ক্যাম্পে রেখেছিল। অবশেষে দু দেশের আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরেন তারা।
 ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ইমিগ্রেশন পুলিশ। পরে সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’,মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা নামের মানবাধিকার সংগঠন  সদস্যরা তাদেরকে পরিবারের কাছে পৌছে দেয়।
রাইট যশোরের সহকারি কর্মকর্তা শামিম হোসেন জানান ফেরত আসা বাংলাদেশীদের যশোরে শেল্টার হোমে রেখে পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান অবৈধভাবে গমনকৃত আটক  বাংলাদেশী ফিরে এলে উক্ত ভিকটিমদের কয়েকটা শেল্টার হোমে রেখে পরিচর্যা ও কাউন্সিলিং করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে থাকে। এতে অনেক নিরীহ পরিবার উপকৃত হয়। খায়রুল আলম বলেন বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের পাচারকারী চক্রের মাধ্যমে এসকল অসহায় মানুষ ভারতে গিয়ে কাজ করে থাকে। একসময় তারা স্থানীয় পুলিশের হাতে আটক হলে তাদের কোন কোন ক্ষেত্রে কারাগার এবং শেল্টার হোমে বন্দি থাকেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নাগরিকত্ব যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে হাইকমিশনার এর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  মানবিক সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম  আরো জানান অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিমান্ত লাগোয়া এলাকায় বিজিবি, পুলিশ সহ গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়াতে হবে, যাতে প্রতারক চক্র এ সব নিরীহ মানুষকে পাচার করে তাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে। সাধারণ মানুষের ও সচেতনতার সাথে এসব বিষয়ে সিমান্ত লাগোয়া এলাকায় কঠোর নজরদারি বাড়াতে হবে, তাহলেই অবৈধভাবে দালাল চক্রের মাধ্যমে নিরীহ মানুষ হয়রানির শিকার কমবে বলে আশা করেন। 
এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সবার সচেতনতা তৈরিতে একসাথে কাজ করতে হবে।
১১,৯.২৬
০১৭১২৫৫০১৬৭

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300