ঢাকা | বঙ্গাব্দ

সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের (এএসপি) মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি, আবু সাঈদ চাঁদ এমপি, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পু

বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পু