ঢাকা | বঙ্গাব্দ

স্বামী ভিন রাজ্যে থাকায়, এক প্রতিবেশী- তার স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
স্বামী ভিন রাজ্যে থাকায়, এক প্রতিবেশী- তার স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা ছবির ক্যাপশন:
ad728
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
 ২৩ শে সেপ্টেম্বর বুধবার, স্বামী ভিন রাজ্যে কর্মরত থাকায়, সেই সুযোগে এক প্রতিবেশী তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটে মালদা জেলার মোথাবাড়ি থানা এলাকার একটি গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, ভোরে ওই মহিলা যখন ধান সিদ্ধ করছিলেন, বাড়ির বাইরে জল ফেলতে যেতেই স্থানীয় ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।, চিৎকার করে পরিবারের লোকেদের ডাকতেই, ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার গলায় ও পিঠে কোপ মারা হয়। ওই মুহূর্তে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি করে মহিলাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। 

পরিবার সূত্রে জানা যায় , ওই মহিলার শরীরে একুশটি সেলাই পড়েছে। এই ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

নির্যাতিতা মহিলা দিদি জানান ,বোন ভরে ধান সিদ্ধ করছিল, বাড়ির পেছনে জল ফেলতে যেতেই স্থানীয় ব্যক্তি বোনকে ধর্ষণের চেষ্টা করে।, বোন চিৎকার করে শ্বশুর বাড়ির লোকেদের ডাক দিলে, ওই ব্যক্তি বোনের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র কোপ মারে, বোনের গলাতে বারোটা এবং পিঠে নটা সেলাই পড়েছে। আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জানিয়েছি। তাহার সাথে সাথে দোষীকে শাস্তি দিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...