ঢাকা | বঙ্গাব্দ

সার নিয়ে বিক্ষোভের মামলায় ১১ আসামি, আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
সার নিয়ে বিক্ষোভের মামলায় ১১ আসামি, আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাধারণ কৃষকদের মধ্যে গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক দেখা দিয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইয়েরকুটি মৌজায় বিএডিসি সার ডিলার মেসার্স আফি সার ঘরের গুদামে সার বিতরণ শুরু হয়। সেখানে সেপ্টেম্বর মাসের বরাদ্দের ডিএপি ২৩৫, টিএসপি ৯৫ ও এমওপি ১৫৭ বস্তাসহ মোট ৪৮৭ বস্তা সার মজুদ ছিল। কৃষকদের চাহিদা পূরণে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার আরও ১০০ বস্তা ডিএপি আনার ব্যবস্থা করেন।

এজাহার সূত্রে জানা যায়, ওই দিন বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কয়েকজন নামীয় আসামিসহ আরও ৫০-৬০ জন কৃষি কর্মকর্তাকে আক্রমণের উদ্দেশ্যে গালিগালাজ করে এগিয়ে আসেন। পরে পুলিশ ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় নিরাপদ স্থানে যাওয়ার সময় কৃষি কর্মকর্তা ও তাঁর সঙ্গে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কিল-ঘুষি মেরে জখম করার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, তাঁদের একটি ঘরে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া এবং সার বিতরণে বাধা সৃষ্টি করা হয়। পরে বাঁশ ও পাটখড়ি দিয়ে সড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে অসুস্থ হয়ে পড়লে কৃষি কর্মকর্তা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামিরা হলেন—মোঃ সুলতান মিয়া (৩১), মোঃ নুরু মিয়া (৪৫), মোঃ আশিকুর রহমান ছোটন (২৩), মোঃ মিলন মিয়া (৩৫), মোঃ আল আমিন মোল্লা (৪৭), মোঃ সুরুজ মিয়া (৪৫), মোঃ হান্নান মিয়া (৩৩), মোঃ আঃ ছালাম (৫০), মোঃ মিজানুর রহমান (৪৩), মোঃ মোস্তাক আলী (৪০) ও মোঃ আসলাম হোসেন (২৮)। তাঁদের পিতার নাম ও পৃথক ঠিকানা এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার সাক্ষী হিসেবে রয়েছেন মোঃ আমজাদ হোসেন (৪৫), মোঃ মানিক মিয়া (৩৮), উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৪), মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ও মোঃ শাহানুর আলম (৩৮)। এজাহার অনুযায়ী, তাঁদের উপস্থিতিতে পুলিশ কৃষি কর্মকর্তা ও অন্যদের উদ্ধার করে।

মামলার পর স্থানীয় কৃষকেরা বলেন, তাঁরা সার পাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। সার নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ঘটনায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করায় নিরীহ কৃষকেরাও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা করছেন।

তবে সাধারণ কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। সাধারণ কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্