ঢাকা | বঙ্গাব্দ

প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত হাইব্রিড সোলার অপারেটেড ফারমার্স মিনি কোল্ড স্টোরেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মামুন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মীর হোসেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন তাদের কৃষিপণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে লক্ষ্যেই সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজটি স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, মহাসড়ক থেকে যোগাযোগ ব্যবস্থায় তুলনামূলক দূরবর্তী হওয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চল হিলালনগরকে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। এতে আশপাশের কৃষকরা সহজেই এর সুবিধা নিতে পারবেন।
তিনি আরও বলেন, “আজ থেকে কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ। আপনারাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ করবেন। সঠিকভাবে ব্যবহার ও যত্ন নেওয়া হলে এ অঞ্চলের কৃষকসহ সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।”
সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা কৃষিপণ্য সংরক্ষণের পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে কৃষকদের অবদান আরও বাড়বে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্