ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই ছবির ক্যাপশন:
ad728
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬-২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। - ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯৮১ ইং সাল থেকে মৃত্যু পর্যন্ত ৪৫ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
 মরহুমের নামাজে জানাজা সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫- ঘটিকায় অনুষ্ঠিত হয়। পরে সরিষাবাড়ী পৌর সভার নিজ গ্রাম বলারদিয়ার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি পৌর সভার বলারদিয়ার গ্রামের মরহুম আলহাজ্ব জসিম উদ্দিন এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
তার মৃত্যুতে গভীর বিএনপি’র পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভেকেট রুহুল কবীর রিজভী। এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাত্রি ঘনিয়ে এলে,     কলমে রিতুনুর

রাত্রি ঘনিয়ে এলে, কলমে রিতুনুর