ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযান, ৬৯ মামলা ও ৪৪ যানবাহন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযান, ৬৯ মামলা ও ৪৪ যানবাহন আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত এবং আইন লঙ্ঘন প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে ৪৪টি যানবাহন আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য চালক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাইলে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে পুলিশ আহত

সরাইলে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে পুলিশ আহত