ঢাকা | বঙ্গাব্দ

ফতেপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
ফতেপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
আখলাক হোসেন সিলেট  জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে খেলাফত মজলিসের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের একটি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী নূর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী শরীফ উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি আবুল কাশেম সিদ্দিকী, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী এবং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা ইয়াহইয়া আহমদ।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম জোরদার এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা বিষয়ে বক্তব্য দেন।
 বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী বলেন, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে এলাকার মানুষের পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা আব্দুল গনী, মাওলানা তাজ উদ্দিন তালুকদার এবং বায়তুলমাল সম্পাদক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা