ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়দের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়দের সংবর্ধনা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়দের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিট  পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের সামাজিক অবক্ষয়, মাদক, কিশোর অপরাধ ও অনলাইন আসক্তির ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতি থেকে তরুণদের দূরে রাখতে তাদের খেলাধুলামুখী করা অত্যন্ত জরুরি। একটি খেলার মাঠ যেমন একজন ভালো খেলোয়াড় তৈরি করে, তেমনি একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, প্রতিটি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং মাঠগুলো সচল রাখা সবার দায়িত্ব। সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শুধু অতীতের গৌরব স্মরণ করলেই হবে না; সেই গৌরবকে সামনে এগিয়ে নিতে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির উদ্যোগ নিতে হবে। নিয়মিত ফুটবল টুর্নামেন্ট, প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ ও তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী ক্রীড়া কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা মোঃ আলীম আল রাজী, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ জাহিদুর রহমান অশ্রু।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাস্কর ও সংগীতশিল্পী এবং সাবেক ফুটবলার এম আই মিঠু, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, সাবেক ফুটবল খেলোয়াড় শ্রী ভরত প্রসাদ গোয়ালা, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক সজন কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়রা।
অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১ জন আটক ও ৪০টি চোরাই মো

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১ জন আটক ও ৪০টি চোরাই মো