ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত অর্ধশতাধিক,

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
নাসিরনগরের বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত অর্ধশতাধিক, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার বুড়িশ্বরে পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দু' পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে টেটা বিদ্ধ হয়ে ১ যুবক নিহত ও উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। 
‎শুক্রবার  (৪ সেপ্টেম্বর ) জুম্মা নামাজের পরপর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
‎নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠী নয়া বাড়ির ফজলুল হক ও ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত পুকুরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আদালতে একটি মামলাও করা হয়। 
‎পুকুরের মালিকানাকে কেন্দ্র করে শ্রীঘর বাজারের পাশে সরাইল - নাসিরনগর - লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়ে। ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে আব্দুল আউয়াল গোষ্ঠীর আব্দুল আউয়ালের ছেলে নাজিমউদ্দীন (২৫) নিহত হয়। 
‎পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি যদিও সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।
‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
‎বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
‎নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন,
‎দাঙ্গা সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বড়দিয়ার, তিন মোহনা নদী ভাঙ্গন রোধের আশ্বাস দিলেন নড়াইল ১ আসন

বড়দিয়ার, তিন মোহনা নদী ভাঙ্গন রোধের আশ্বাস দিলেন নড়াইল ১ আসন