ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
ad728
 শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!  
নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের প্রথম কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ৫ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স,ম, ওয়াহিদুজ্জামান মিলু পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতামনিরুজ্জামান মনা, সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক প্রিন্স,সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় নারী বিভাগে চাঁচড়ি-পুরুলিয়া মহিলা দল এবং পুরুষ বিভাগে কালিয়া উপজেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল প্রথম স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম।
২২,৯,২৬
০১৭১২৫৫০১৬৭

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ভেড়ামারায় মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার