ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় কৃষকদের প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
নওগাঁয় কৃষকদের প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সরকারের ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা পুনঃবাসনের আওতায় রোপা আমন (উপসী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক সবজি, এয়ার ফ্লো, বৃক্ষরোপণ কর্মসূচির বীজ,চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয় এবং সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচির আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া হোসেন জাকির সহ অনেকে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জমি দখল ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার, পাল্টা সংবাদ সম্মেলন জ

জমি দখল ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার, পাল্টা সংবাদ সম্মেলন জ