নিউজ ডেক্স : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত এবং আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১০২টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৪০টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, মহানগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আইন মেনে চলুন, নিরাপদে চলুন—নিরাপদ সড়ক গড়তে পুলিশকে সহযোগিতা করুন।
দৈনিক আগামীর বাংলা