ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ডা. তাহের, সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতৃবৃন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ডা. তাহের, সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
ad728
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তাঁর দেশে ফেরার পর বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা আলহাজ্ব আইউব আলী ফরায়েজী, সৈয়দ একরামুল হক হারুন ও ইকবাল হোসেন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতারা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে জমি সংকান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাংচুরে

চৌদ্দগ্রামে জমি সংকান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাংচুরে