আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

জনগনের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে - ইলিয়াস হোসেন মাঝি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জনগনের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে - ইলিয়াস হোসেন মাঝি 

নিজস্ব প্রতিনিধি:
জনগনের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে মন্তব্য করে আজ ২৩ শে জুন মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাজনীতির এক শ্রেণীর উচ্চ ভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যানকামী ও উৎপাদন মুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়।
কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রতিহিংসা মুলক রাজনীতি শুধু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নয়, গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ দেশের যে অবস্থা তার প্রধান কারণ ই হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতি। ক্ষমতার জন্য একে অপরকে আঘাত করার প্রবণতা আমাদের সামাজিক বন্ধনকে ও নষ্ট করে দিচ্ছে। দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে ক্ষমতাসীনরা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়, যা গনতন্ত্র ও স্বাধীনতার চেতনার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।
রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে মানসিক পরিশুদ্ধতা, উন্নত রুচি ও সংস্কৃতি বারবার প্রত্যাশা করেছে মানুষ। এ ও প্রত্যাশা করেছে, দেশ ও জাতি গঠনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে এদের মাধ্যমে বড় ধরনের জাগরণ ঘটবে। দেশের উন্নয়ন সহ হতদরিদ্র মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। কিন্তু জনগণের প্রত্যাশা শুধুই হতাশায় রুপ নিচ্ছে।
তরুণ এ রাজনীতিবিদ আরো বলেন, প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ দেশের অগ্রগতি ও সংস্কৃতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের সামনে সেই বাস্তবতা স্পষ্ট। যে রাজনৈতিক সংগঠন হিংসা ও প্রতিহিংসার নীতি অনুসরণ করে, তাদের শাসন কতটা বিধ্বংসী হতে পারে তা এখন আর কোন লুকোচুরির বিষয় নয়।
নাগরিক কেন্দ্রের সভাপতি ও কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার লড়াই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অসম প্রতিযোগিতায় রুপ নিয়েছে। এই লড়াইয়ের মধ্যে জনগণের কোন ভূমিকা নেই, তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে। দেশ এখন অস্থিতিশীল রাজনৈতিক বাস্তবতায় আবদ্ধ, যেখানে শান্তি এবং সংহতি কেবলই দুঃবর্তী স্বপ্ন।
তার মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান লড়াই কেবল ক্ষমতা দখলই নয়। বরং এর প্রভাব দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াতে ও পড়ছে। উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো আজ তাদের পার্টি নির্ভর হয়ে পড়েছে ও জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300