আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

বিএনপি'র জনপ্রিয় নেতা সোহেল রানা বাবুর ব্যাপক জনসংযোগ ও ফুটবল বিতরণ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিএনপি'র জনপ্রিয় নেতা সোহেল রানা বাবুর ব্যাপক জনসংযোগ ও ফুটবল বিতরণ

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ও বিএনপি নেতা মোঃ সোহেল রানা (বাবু)। আজ দিনব্যাপী বাহিরচর ইউনিয়নের ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।মোঃ সোহেল রানা (বাবু) বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য, উক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গণসংযোগকালে বিভিন্ন এলাকায় তিনি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করতে যুবসমাজ ও খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেন। এ সময় সাধারণ ভোটার ও স্থানীয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ভোটাররাও তাঁর প্রতি গভীর আন্তরিকতা ও সমর্থন প্রদর্শন করেন।গণসংযোগকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোঃ সোহেল রানা (বাবু) তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সর্বস্তরের সর্বসাধারণের প্রত্যাশা যে, আমি প্রার্থী হই। জনগণের এই আন্তরিক চাওয়া ও ভালোবাসাকে বাস্তবে রূপ দিতেই আমি মাঠে নেমেছি এবং ইউনিয়নের প্রতিটি প্রান্তে গণসংযোগ করছি।"তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, "ভবিষ্যতে বাহিরচর ইউনিয়নে একটি সুন্দর, সার্থক ও উন্নত সমাজ বিনির্মাণই আমার মূল লক্ষ্য। আমি এই এলাকাকে সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলাপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে বদ্ধপরিকর। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তবে আমি আজীবন এই গণমানুষের পাশে থাকব এবং সততার সাথে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করব।"গণসংযোগ ও ফুটবল বিতরণকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300