আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত
ad728

বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগে

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগে


স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, শারীরিক নির্যাতন এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। আজ সোমবার বিকেল ৪:০০ টায় ভেড়ামারাস্থ ‘দৈনিক লালন কণ্ঠ’ পত্রিকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ লতা খাতুন (৩০), যিনি কুষ্টিয়ার মিরপুর থানার বহলবাড়িয়া গ্রামের মৃত ওমর প্রামানিকের কন্যা।
লিখিত অভিযোগে লতা খাতুন জানান, গত কয়েক মাস পূর্বে কুষ্টিয়ার চণ্ডীপুর গ্রামের মোঃ সেলিম (৪৫) (পিতা: মোঃ মজনু) এর সাথে পরিচয় ও বিয়ের কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে গত ১৬ আগস্ট বিবাদী সেলিম  তাকে সাতবাড়িয়া গোহাট এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের তাগিদ দিলে সেলিম ও তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা লতা খাতুনকে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। শুধু তাই নয়, নির্যাতনকারীরা জোরপূর্বক লতা খাতুনের গলা থেকে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৩ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।ভুক্তভোগী নারী আরও জানান, এই ঘটনার প্রতিকার চেয়ে তিনি ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পর থেকে বিবাদী পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে, যার ফলে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।সংবাদ সম্মেলনে ভেড়ামারায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  সাংবাদিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লতা খাতুন কান্নায় ভেঙে পড়েন এবং দোষী সলিম মল্লিকসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300