ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ নভেম্বর বুধবার জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে চলতি মাসের ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর অংশ হিসেবে ভালুকা উপজেলা আজকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।

আজকের সমন্বয় সভায় ময়মনসিংহ জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ ও জেলা স্বাস্থ্য বিভাগের এবং প্রতিটি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় জেলার সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, হাসপাতালসমূহের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা এবং টিকাদান কার্যক্রম ও রিপোর্টিং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
 
ময়মনসিংহবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী বৃন্দ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন