ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
নড়াইলে গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ad728

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!০১৭১২৫৫০১৬৭
 সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে, ৪ নভেম্বর সকাল ৬ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ আহত হয়েছেন।    
হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিতে গেলে এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা হাসানুর ও তার ছেলে হাসিবুল কে ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল   ইসলাম সাংবাদিকদের জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের দেহ ময়নাতদন্ত নড়াইল জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। #

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট