নিউজ ডেক্স : রাজশাহীর তানোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধুর নাম হাসিনা বেগম (৩৯)। তিনি তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামের সাজ্জাদের স্ত্রী।
আজ (৭ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী সাজ্জাদ হোসেন। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তানোর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহীর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কি কারণে হাসিনা বেগম আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক আগামীর বাংলা