ঢাকা | বঙ্গাব্দ

খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় চাউল বিতরণ শুভ উদ্বোধন করেলন চেয়াম্যান আব্দুল বারী।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় চাউল বিতরণ শুভ উদ্বোধন করেলন  চেয়াম্যান আব্দুল বারী। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আগস্ট মাসের চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৭/৯/২৬ সকাল ১০টার দিকে মশিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪২৩ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারী।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আজহারুল ইসলাম। এছাড়াও মশিন্দা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান মো. আব্দুল বারী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, নিম্নআয়ের ও অসহায় নারীদের জন্য এ ধরনের খাদ্য সহায়তা তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মশিন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্ধারিত উপকারভোগীদের মাঝে নিয়মিতভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান

চৌদ্দগ্রামে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান