ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা এতে যোগ দেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজেদ বাবু বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্য অটুট রেখে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করার শপথ নিতে হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থ ও বিভেদ পরিহার করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই হবে দলের অন্যতম প্রধান লক্ষ্য।

বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ারসহ অনেকে।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক জনসমাগম দেখা যায়।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
পরিচয়ের ভিত্তিতে নয়, মানুষের প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন চ

পরিচয়ের ভিত্তিতে নয়, মানুষের প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন চ