ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
নওগাঁয় ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকার মাজেদুল (৪০) নিজ বাড়িতে মাদকদ্রব্য সংরক্ষণ করে বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাজেদুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘরের টেবিলের ড্রয়ারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় প্রতিটি পাতায় ১০টি করে মোট পাঁচ পাতায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাজেদুলের সহযোগী সোহাগ হাসান (২৮)কেও গ্রেপ্তার করা হয়। সোহাগ হাসান চক গোবিন্দ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোহাগ হাসান এলাকায় মাজেদুলের ম্যানেজার হিসেবে কাজ করতেন।

অভিযানকালে সোহাগ হাসানের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাত্রি ঘনিয়ে এলে,     কলমে রিতুনুর

রাত্রি ঘনিয়ে এলে, কলমে রিতুনুর