খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক হাজতি বন্দি নং-১২৪৮/২৫ শফিকুল ইসলামকে দীর্ঘ গোয়েন্দা তৎপরতার পর চট্টগ্রামের চন্দনাইশ থেকে পুনরায় আটক করেছে কারা অধিদপ্তরের গোয়েন্দা শাখা (Prisons Intelligence Unit)।
কারা সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে শফিকুল ইসলাম খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকেই তাকে আটকের লক্ষ্যে কারা গোয়েন্দা শাখার সদস্যরা গোপন তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, বিশ্লেষণ ও ধারাবাহিক গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিলেন।
দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে তার সম্ভাব্য অবস্থান চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকায় শনাক্ত করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে অভিযান পরিচালনা করে ২০ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৭টায় শফিকুল ইসলামকে পুনরায় আটক করা হয়।
অভিযানে কারা অধিদপ্তরের গোয়েন্দা শাখার জেলার জাকির হাসান রিয়াল এবং গোয়েন্দা সদস্য কাজী কামরুল হাসান ও মোঃ সোহেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দীর্ঘদিন পলাতক থাকা বন্দিকে পুনরায় আটক কারা গোয়েন্দা শাখার সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দৈনিক আগামীর বাংলা