ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে সানের পাড় যুব সংঘের আয়োজনে মেগা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
রাজৈরে সানের পাড় যুব সংঘের আয়োজনে মেগা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স ।

২১ আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় রাজৈর ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে সানের পাড় যুব সংঘের সভাপতি নাসির খালাসীর সভাপতিত্বে মেগা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় সানের পাড় একাদশ বনাম মজুমদার কান্দী পূর্ব পাড়া একাদশ অংশ গ্রহণ করে।
এবং সানের পাড় একাদশ ২/১ গোল করে বিজয় অর্জন করে ও একটি খাসি  ছাগল পুরস্কার হিসেবে বিজয় এদের হাতে তুলে দেন আজকের লেখা ফাইনাল খেলার প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়। 
উক্ত মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম তিনি বলেন,
যুব সমাজ কে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে যুব সমাজ কে লেখা পড়া করার পাশাপাশি খেলাধুলায় হচ্ছে একমাত্র উপায়। তিনি আরো বলেন খেলার মাঠ টি খুবই খারাপ তিনি এই মাঠটি সংস্কার করার আশ্বাস দেন।

উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপি সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, পৌর বিএনপির সভাপতি মোঃ বাদশা মীর, বিএনপি শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর খান, বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মওলা আকন, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপির নেতা মোঃ চুন্নু মিয়া সহ সানের পাড় যুব সংঘের সকল সদস্য বৃন্দ,  
উক্ত খেলা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমী নারী পুরুষ দর্শক বৃন্দ মেগা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট উপভোগ করে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও