স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। এ সময় মোঃ রফিকুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন পত্নীতলা আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নজরুল শাহের ইটভাটা থেকে মোঃ রফিকুল ইসলাম (৫২), পিতা—আমির উদ্দিন, সাং—পত্নীতলা (আবাদিয়াপাড়া), থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক আগামীর বাংলা