ঢাকা | বঙ্গাব্দ

রঘুনাথপুরে ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
রঘুনাথপুরে ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমঙ্গীর মোল্যা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ঝিকরগাছা থানার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে এ অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা আলমঙ্গীর মোল্যাকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলমঙ্গীর মোল্যা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মো. ছলেমান মোল্যার ছেলে। তাঁর মায়ের নাম চামেলী বেগম।

ডিবি পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আলমঙ্গীর মোল্যাকে আজ বুধবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার: ১০০টি ইয়াবা ট্যাবলেট।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন