আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আজ সাবেক ছাত্রনেতা মরহুম আলী আকবর চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় ১নং ধলাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোঃ ওসমান আলী বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন বৃষ্টিতে জল জমে পুকুরে পরিণত, ফারাক্কা ও ঝাড়খন্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হে আরশের মালিক জান্নাতুল ফেরদৌস চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধর থানায় অভিযোগ কলকাতার চিৎপুরের 11, নম্বর নবাবপট্টির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তম কুমারের একশো তম জন্ম শতবর্ষ উৎসবের আজ শেষ দিন, উত্তম প্রেমী মানুষের ঢল নয়নজুলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্করপিওর যাত্রীরা ডেকারর্স লেনের খাবারের দোকানে ,খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান
ad728

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন সভাপতি মানিক মিয়া, সম্পাদক রণদীর মোহন দেব

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন
সভাপতি মানিক মিয়া, সম্পাদক রণদীর মোহন দেব

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়াকে সভাপতি, সদস্য মোস্তফা কামালকে সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণদীর মোহন দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
হাজি মো. হারুন মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি মানিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজি শহীদুল্লাহ, উন্নয়ন কমিটির সদস্য আসীম খান, মোবারকপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মঈনুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবিদুল ইসলাম আবিদ। শুভেচ্ছা বক্তব্য দেন সাইফুল ইসলাম। এছাড়া শামীম আহমদ, কয়েছ আহমদ, বশির মিয়া, হিরন মিয়া, ফজলু মিয়া, ফারুক মিয়া, আব্দুল হাই, হাসিম খান, সেবুল মিয়া, মাহমুদ আলী, আব্দুল হক, মাওলানা মিনার আলী, রাশেদ আহমদ, শাহিন মিয়া ও বিষ্ণু দেবসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তারা কমিটির কার্যক্রম সফল করতে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য, শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় মুরব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300