ঢাকা | বঙ্গাব্দ

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন..

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন.. ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: 

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে অধিনায়কের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন সহ-অধিনায়ক মো. শাহাদাত হোসেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। প্রতিটি সদস্যের পোশাক, আচরণ ও দায়িত্ব পালনে সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।কিট প্যারেডে ১৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে দেশের প্রধান পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাই: মে

চট্টগ্রামকে দেশের প্রধান পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাই: মে