ঢাকা | বঙ্গাব্দ

সাভারে হাসপাতালে অপারেশনের পর শিশুর মৃত্যু, স্বজনদের ব্যাপক ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
সাভারে হাসপাতালে অপারেশনের পর শিশুর মৃত্যু, স্বজনদের ব্যাপক ভাঙচুর ছবির ক্যাপশন:
ad728
মোঃ আসিফুজ্জামান আসিফ :
ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাস অপারেশনের পর আব্রাহাম (১১) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন নিহত শিশুর স্বজনরা। বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত আব্রাহাম মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে।

নিহত শিশুর স্বজনদের অভিযোগ, বুধবার দুপুরে নাকের পলিপাস অপারেশনের জন্য আব্রাহামকে গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক সুমন হোসাইন তার অপারেশন করেন। কিন্তু অপারেশনের পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

তাদের দাবি, পরে শিশুটিকে মৃত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা আব্বাস স্পেশালাইজড হাসপাতালটিতে গিয়ে বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর চালান। এ সময় হাসপাতালজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনার পর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও সংশ্লিষ্ট চিকিৎসাসংক্রান্ত তথ্য যাচাই করা জরুরি। চিকিৎসায় অবহেলার অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলকাতার বিভিন্ন ঘাটে চলছে,,একে একে দেবী দূর্গা মাকে বিদায় দ

কলকাতার বিভিন্ন ঘাটে চলছে,,একে একে দেবী দূর্গা মাকে বিদায় দ