ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে হেলেন জেরিন খান এমপির দলীয় কার্যালয় এর উদ্বোধন করা হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
রাজৈরে হেলেন জেরিন খান এমপির দলীয় কার্যালয় এর উদ্বোধন করা হয়েছে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স ।


মাদারীপুরের রাজৈর ব্যাপারী পাড়ার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় এর শুভ উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
২৮ আগষ্ট রোজ শুক্রবার রাত ৮-৩০ মিনিটের সময় নানান ভাবে সজ্জিত দলীয় কার্যালয় টি ফিতা কেটে উদ্বোধন করে , কার্যালয়ে প্রবেশ করে, সংরক্ষিত মাদারীপুর ১ ও ফরিদপুর ২ এর দায়িত্ব প্রাপ্ত মহিলা এমপি সহশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা দল , ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজের সাবেক ভিপি, সদস্য সংসদীয় কমিটির বাণিজ্য মন্ত্রণালয় , হেলেন জেরিন খান এমপি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জামিলুর রহমান মিঠু, রাজৈর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শেখ জাকির হোসেন, জিয়া পরিষদের সভাপতি মোঃ সাদ্দাম ফকির, শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন মোল্লা, চুন্নু মাতুবব সহ আরও অনেকে।
সকল বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রস্তুতি জন্য বিস্তারিত আলোচনা করে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ অঙ্গীকার উপর আলোচনা করে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে আহ্বান করে।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি মোঃ শেখ বাবুল, রাজৈর থানার ওসি তদন্ত মোঃ কুতুব উদ্দিন, মহিলা যুব দলের নেত্রী ছালমা মিনু, ও খালেদা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সম্পূর্ণ সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুর রহমান মোল্লা প্রমুখ ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক আগামীর বাংলা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক সৈনিক গোলাম মোর্শেদ

এক জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক সৈনিক গোলাম মোর্শেদ